করোনা ভাইরাসে বিঘ্নিত অ্যামাজনের পণ্য সরবরাহ

১৬ মার্চ, ২০২০ ১৯:৩৪  
বিশ্বব্যাপী করোনা’র প্রভাবে অনলাইন রিটেইলার অ্যামাজন হিমশিম খাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে। করোনা পরিস্থিতিতে একদিকে নাটকীয় ভাবে বেড়েগেছে অর্ডার প্রাপ্তি, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ফুরিয়ে যাওয়ায় যথাসময়ে পণ্য সরবরাহে রীতিমত বিলম্বের ঝুঁকিতে আছে অ্যামাজন। অনলাইন শপিং এর ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে প্রতিশ্রুত ডেলিভারি সময়ের চেয়ে বেশি লাগছে বলে একটি ব্লগ-পোস্টে জানিয়েছে এই ই-কমার্স জায়ান্ট। সেখানে বলা হয়েছে- “আমরা দিনরাত কাজ করছি আমাদের সেলিং পার্টনারদের সাথে, যাতে করে ভোক্তারা আমাদের সকল অর্ডারের ডেলিভারি নিশ্চিত করতে পারি। আমরা আরো কাজ করছি, যাতে করে বিশ্বব্যাপী এই মহামারিতে কেউ কৃত্রিমভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়িয়ে দিতে না পারে।”